পূর্ব এশিয়ার দ্বীপ দেশ জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে একজন নিহত এবং ছয়জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় লাখ লাখ মানুষকে নিরাপদে সরে যেতে বলেছে কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে আল জাজিরা জানায়,
‘সোমবার (১০ জুলাই) জাপানের আবহাওয়া সংস্থা কিউশু দ্বীপের দক্ষিণ অংশ ফুকুওকা এবং ওইতা এলাকায় জরুরি সতর্কতা জারি করেছে।’
‘এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হবে জানিয়ে নদী তীরবর্তী এবং পাহাড়ি এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।’
ফুকুওকা এবং ওইতাতে ৪ লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এছাড়া অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় ১৭ লাখের বেশি বাসিন্দাকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।
চলতি সপ্তাহে কিউশু এবং চুগোকু অঞ্চলে প্রবল বৃষ্টিপাতে কয়েকটি নদীতে বন্যা ও ভূমি ধস দেখা দেয় দেশটিতে। এতে করে বন্ধ হয়ে যায় রাস্তা, ব্যাহত হয় ট্রেন চলাচলে। এছাড়া কিছু কিছু এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ফুকুওকা জেলার সোয়েদা শহরে ভূমিধসে এক বৃদ্ধ দম্পতি চাপা পড়লে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
তবে ৭৭ বছর বয়সী মহিলার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কিয়োডো নিউজ এজেন্সি।
এদিকে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয় জানিয়েছে, বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
আরও পড়ুন:
- দুই নেতা নিহতের ঘটনার মামলায় খোকনের জামিন বহাল
- জয়া-সৃজিতের সম্পর্ক নিয়ে মুখ খুললেন মিথিলা
- পড়ার চাপ অতিরিক্ত হওয়ায় মাদ্রাসাছাত্রের আত্মহত্যা
- উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা: গ্রেপ্তার ৩ রেলকর্মী
- স্বাস্থ্য পরীক্ষা করতে ব্যাংকক যাচ্ছেন রওশন এরশাদ
- আইভরি কোস্টে প্রবল বর্ষণ-ভূমিধসে নিহত ১০
- চীনে কিন্ডারগার্টেনে হামলার ঘটনায় শিশুসহ নিহত ৬

Comments are closed.