বগুড়ার ধুনটে পড়ার চাপ সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে ফাহমিদ হাসান ফাহিম ওরফে শুভ (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে।
রবিবার (০৯ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উল্লাপাড়া গ্রামে তার নানা বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসা ছাত্র ফাহমিদ হাসান শুভ শেরপুর উপজেলার খন্দকার টোলা গ্রামের পুর্বপাড়া এলাকায় বাস করত।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,
‘মাদ্রাসা ছাত্র শুভ নানার বাড়িতে থেকে ধুনট উপজেলার স্থানীয় ইলহাম এলোমানি অরফান (ক্বওমী) মাদ্রাসায় লেখাপড়া করত।’
‘ঈদের ছুটিতে নানার বাড়ি থেকে শেরপুর নিজ বাড়িতে যায়। মাদ্রাসায় পড়ার চাপ বেশি থাকায় বেশ কিছুদিন থেকে সে মাদ্রাসায় যেতে আপত্তি করে আসছিল।’
‘গত শনিবার (৮ জুলাই) পরিবারের লোকজন তাকে মাদ্রাসায় পড়ার জন্য নানা ফরিদ উদ্দিনের বাড়ি পাঠিয়ে দেয়।’
‘রবিবার মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয় সে এবং হুকুম আলী বাসট্যান্ড এলাকার নানার বাড়িতে পৌঁছে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান,
‘অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন:
- ৪৮ জন স্কলার পেলেন প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৩-২৪
- প্যাঁচপ্যাঁচে কাঁদায় নষ্ট হচ্ছে জুতা, যা যা করণীয়!
- স্ত্রীকে খুন করে ট্যাকো দিয়ে স্ত্রীর মগজ খেলেন নেশাগ্রস্ত স্বামী
- সঠিক সময়ে পানি পান করার নিয়ম জেনে নিন!
- কড়া রোদে হার্ট অ্যাটাকে দায়িত্বরত অবস্থায় কনস্টেবলের মৃত্যু
- প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে তামিম
- বয়সের আগেই পেকে যাওয়া চুল নিয়ে চিন্তিত, যা যা করণীয়!
- নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা
- গাইবান্ধায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; ৩ জনের মৃত্যু
- বর্ষাকালে সতেজ থাকুক কোমল পায়ের ত্বক!
