আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণার পর সরব ক্রীড়াঙ্গন।
দেশজুড়ে চলছে নানান আলোচনা-সমালোচনা। হঠাৱ তামিমের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি দেশের ক্রীড়াপ্রেমীরা।
এরই মাঝে গুজব উঠে তামিমকে ডিনারের দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যদিও বিষয়টিকে গুজব বলে জানিয়েছে তামিমের ঘনিষ্ট সূত্র। তবে এবার সত্যিই তামিম গেছেন গণভবনে।
শুক্রবার (৭ জুলাই) সকালেই চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন তামিম। আগামী ১৮ জুলাই পরিবার নিয়ে সময় কাটাতে তিনি দুবাই যাওয়ার কথা রয়েছে।
তার আগে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তামিম।
অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতেই মূলত প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন বলে জানা গেছে।
বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন সদ্য অবসর নেওয়া বাংলাদেশের এই ক্রিকেটার।
চলছে মিটিং, সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মূলত সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফী পরামর্শে তামিম প্রধানমন্ত্রীর বাসভবনে গেছেন।
শেখ হাসিনার কথায় তার সিদ্ধান্ত বদলে যাবে কি না সেটাই দেখার অপেক্ষায় দেশের ক্রিকেট।
আরও পড়ুন:
- বর্ষাকালে বিভিন্ন রোগ প্রতিরোধে যা যা করণীয়!
- তামিম ইকবাল পর গণভবনে ডাক পড়ল পাপনের
- ধরলা নদীতে ভেলায় ভেসে আসলো যুবকের মরদেহ
- চাটমোহরে ট্রেনের ধাক্কায় ট্রলিতে থাকা যুবকের মৃত্যু
- মা হারা হারালেন টালিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী
- জাপানি সামুদ্রিক খাবার আমদানির ওপর নিষেধাজ্ঞা চীনের
- প্রধানমন্ত্রীর কথা রাখতে অবসর থেকে সড়ে আসলেন তামিম
