বয়সের আগেই অনেকেরই চুল পেকে যায়, তখন তাদের চেহারায় বয়স্ক ভাবমূর্তি চলে আসে।
বিভিন্ন কারণে চুলে অকালপক্বতা দেখা দেয়। কারণ যাই হোক, প্রতিরোধ করাটাই জরুরি। এজন্য বেশ কিছু খাবার খেতে পারেন। যেগুলো খেলে অকালে চুল পাকা রোধ হবে। জানুন এসব খাবার সম্পর্কে।
ফোলিক অ্যাসিড
ফোলিক অ্যাসিড গুরুত্বপূর্ণ। কেননা, যেখান থেকে ভিটামিন বি-৯ পাওয়া যায়। এটা ফোলেটের প্রাকৃতিক সম্ভার। ফোলিক অ্যাসিড ও ফোলেট ধরে রাখে মেলানিন।
তাই বেশি করে খেতে হবে ঘন সবুজ শাকসবজি। পালংশাক, মেথিশাক, মটরশুটি খান। ডায়েটে রাখুন বিনস, ডাল, সূর্যমুখী ও কুমড়ো বীজ, কমলালেবু, আঙুর এবং লেবু।
ভিটামিন বি ১২
ভিটামিন বি-১২-র জন্য খেতে হবে ডিমের কুসুম, ডেয়ারি প্রডাক্ট এবং মাশরুম।
শস্য দানা
চুল কালো রাখার জন্য শরীরে মেলানিনের যোগান বজায় রাখা প্রযোজনীয়।
মেলানিনের জন্য নিয়মিত খেতে হবে তিল, কাজুবাদাম, আমন্ড, গোটা দানাশস্য। কারণ এই খাবারে কপার বা তামা থাকে।
মাছ ও মাংস
কপারের জন্য খেতে হবে মাংস ও মিষ্টি পানির মাছ। মেলানিন ধরে রাখতে দরকার জিঙ্ক। চুলের ফলিকলে ক্ষতি রুখে দেয় এই উপাদান। নতুন কোষ জন্মাতে সাহায্য করে।
কুমড়ার বীজ
কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, তরমুজের বীজ, কালো তিল খেতে হবে জিঙ্কের জন্য।
এছাড়াও পেস্তা, কালো চানাও ঘুরিয়ে ফিরিয়ে খান শরীরে জিঙ্কের যোগান বজায় রাখতে।
আরও পড়ুন:
- ধরলা নদীতে ভেলায় ভেসে আসলো যুবকের মরদেহ
- রাজধানীতে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎতাড়িত হয়ে যুবক নিহত
- অটো ভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
