বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাফিজার রহমান (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে তার মৃত্যু হয়।
এছাড়া মোহাম্মদ আলী হাসপাতালে দুজন ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন।
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, এটি বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু।
হাসপাতাল সূত্র জানায়, হাফিজার রহমান বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া গ্রামের মৃত ছমির মল্লিকের ছেলে।
বুধবার হাফিজার রহমান জ্বরে আক্রান্ত হন।
শনিবার তাকে বগুড়া শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়।
সোমবার দুপুর ২টার দিকে তাকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।
তার রক্তচাপ বৃদ্ধি, শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য ছিল না।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে তিনি মারা যান।
ডা. শফিক আমিন কাজল জানান, বর্তমানে তার হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে
বগুড়ার শিবগঞ্জের টেপাগাড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শিবলু (৪০) ও নন্দীগ্রামের কুন্দারহাটের আবদুর রাজ্জাকের ছেলে শামীম (৩০) চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল ওয়াদুদ জানান,
তার হাসপাতালে গত জুন থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
এদের মধ্যে কেউ মারা যাননি। বর্তমানে একজন চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন :
- করোনায় আরও একজনের মৃত্যু,
- বাংলাদেশের নির্বাচন ঘিরে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি
- জাপানে ভারী বৃষ্টি ও ভূমিধসে ছয়জনের মৃত্যু
- ফিফা শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিলো জিম্বাবুয়েকে
- সিরিয়ায় গাড়ি বোমা হামলায় তিন শিশুসহ নিহত আট
- পায়রায় এলো আরও সাড়ে ৩৭ হাজার টন কয়লা
- ৭ অঞ্চলে ঘণ্টায় ৬০ কি.মি. গতিতে ঝড়-বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা
- স্বাস্থ্য পরীক্ষা করতে ব্যাংকক যাচ্ছেন রওশন এরশাদ
- সাম্প্রতিক সিনেমার ‘কাদা ছোড়াছুড়ি’ নিয়ে মুখ খুুললেন ফারুকী!
