দলীয় নির্দেশ অমান্য করায় তিন নেতাকে বহিষ্কার

দলীয় নির্দেশ অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় টাঙ্গাইলের কালিহাতীতে আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মঙ্গলবার (১১ জুলাই) বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার বলেন,

‘দলীয় শৃঙ্খলা ভেঙে বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: ছোহরাব আলী,

একই ইউনিয়নের উপজেলা যুবলীগের সহ- সভাপতি মো: সেলিম সিকদার ও পারখী ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো: লিয়াকত আলী তালুকদার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।‘

’তাই তাঁদের দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে।’

আগামী ১৭ জুলাই সোমবার কালিহাতী উপজেলার ২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে।

আরও পড়ুন:

এনএএন টিভি