ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এতে সৌদি ও গালফ কো-অপারেশনভুক্ত (জিসিসি) দেশের নাগরিকদের মঙ্গলবার থেকে ওমরাহর অনুমতি দেওয়া হয়েছে।
বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নুসুক অ্যাপ অথবা তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি নাগরিক, প্রবাসী ও জিসিসি দেশগুলোর পর্যটকরা এ অনুমতিপত্র নিতে পারবেন।
ওমরাহযাত্রীদের সেবা আরও উন্নত করার অংশ হিসেবে এই অ্যাপগুলোর ব্যবহার শুরু হয়েছে।
এছাড়া এটি সৌদি ভিশন ২০২৩ এরও অংশ।ওমরাহপ্রত্যাশী ও পর্যটকরা যেন সহজেই নির্দিষ্টকৃত ওমরাহর অনুমতি পেতে পারেন; সে উদ্দেশ্যে নুসুক অ্যাপটি তৈরি করা হয়েছে।
তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের সঙ্গে নুসুক অ্যাপ একীভূত করার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য- অনুমতিপত্র চাওয়া আবেদনকারীদের স্বাস্থ্যগত বিষয়টি যাচাই করার বিষয়টিও সহজ করেছে।
এছাড়া সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয় সৌদি আরবের বাইরের নাগরিকদেরও ওমরাহর জন্য স্বাগত জানানোর ঘোষণা দিয়েছে।
আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের সৌদিতে প্রবেশসহ সবকিছু সহজীকরণের জন্য ওমরাহর ই-ভিসা চালু করেছে দেশটির সরকার।
আরও পড়ুন :
- ‘সুগার ড্যাডি’তে প্রচণ্ড আপত্তি মডেল মিথিলার!
- বাংলাদেশের নির্বাচন ঘিরে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি
- যে নেতিবাচক অভ্যাসগুলো আপনার আত্নবিশ্বাস ভাঙার জন্য দায়ী!
- ফিফা শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিলো জিম্বাবুয়েকে
- ঝালকাঠিতে ৫ দিন ধরে নিখোঁজ ২ স্কুলছাত্রী, থানায় জিডি
- ৭ অঞ্চলে ঘণ্টায় ৬০ কি.মি. গতিতে ঝড়-বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা
- ইউক্রেনের সহায়তা বিতরণ কেন্দ্রে রাশিয়ার হামলা; নিহত ৭
- রায়পুরায় বিএনপির ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত
