ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে ‘শান্তি সমাবেশ’ এর ডাক দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
এই শান্তি সমাবেশে যোগ দিতে গাজীপুর থেকে প্রায় ২৫০ গাড়ির বহর নিয়ে ঢাকায় যাচ্ছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এডভোকেট মো. জাহাঙ্গীর আলম।
আজকের এই শান্তি সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন,
‘দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে আমাকে লোকজন নিয়ে ঢাকার শান্তি সমাবেশে যোগ দিতে যেতে বলায় আমি গাজীপুর থেকে কয়েক হাজার লোক নিয়ে শান্তি সমাবেশে যোগ দেব।’
‘এতে বাস, মিনিবাস, ট্রাকসহ প্রায় ২৫০ গাড়ি রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক যানবাহন না পাওয়ায় অনেকে ব্যক্তিগত উদ্যোগে এবং ট্রেনে করেও ঢাকায় গিয়ে আমাদের সঙ্গে যোগ দেবেন।’
এদিকে, ঢাকায় শান্তি সমাবেশে যোগ দেওয়ার জন্য মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের নেতৃত্বে গাজীপুর থেকে দলের নেতাকর্মীরাও ঢাকার সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছেন আজমত উল্লাহ খান।
তিনি বলেন,
‘গাজীপুর মহানগর থেকে প্রায় ১০ হাজার দলীয় নেতাকর্মী নিয়ে ঢাকায় যাবেন।’
আরও পড়ুন:
- বিএনপি নেতাকর্মীরা ধীরে ধীরে যোগ দিচ্ছেন নয়াপল্টন সমাবেশে
- ন্যাটোতে শর্তসাপেক্ষে যোগদান দিতে পারবে ইউক্রেন
- গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত ঋণ দিয়ে সহায়তা করলো এডিবি
- দলীয় নির্দেশ অমান্য করায় তিন নেতাকে বহিষ্কার
- নোয়াখালীতে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
- ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা সৌদি আরবের
- আওয়ামী লীগ নেতাকে মন্ত্রীর সামনেই পিটিয়েছেন এপিএস
- নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
- হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৪ হাজার ৬৭ জন হাজী

Comments are closed.