প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ।
বুধবার (১২ জুলাই) কর্মকর্তারা জানিয়েছেন,
‘আগামীকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক শুরু হবে।’
এদিন, বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের আগে জেয়া আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সঙ্গে বৈঠক করবেন।
সারাদিনের অন্যান্য ব্যস্ততা ছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে তার ডিনার করার কথা রয়েছে।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আসার পর জেয়া টুইট করেছেন, বাংলাদেশে এসে রোমাঞ্চিত। উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ।
এরপর বুধবার (১২ জুলাই) তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ব্যস্ত দিন কাটান।
জেয়া গণতন্ত্রকে শক্তিশালী করতে, সার্বজনীন মানবাধিকারের অগ্রগতি, উদ্বাস্তু ও মানবিক সহায়তাকে সমর্থন,
আইনের শাসন ও মাদকবিরোধী সহযোগিতা, দুর্নীতি ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই, সশস্ত্র সংঘাত প্রতিরোধ এবং
মানব পাচার নির্মূলে বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দেন।
আরও পড়ুন:
- ‘প্রিয়তমা’ সিনেমার সাড়ে ১০ কোটি টাকার টিকিট বিক্রি দেশ-বিদেশে
- ন্যাটোতে শর্তসাপেক্ষে যোগদান দিতে পারবে ইউক্রেন
- গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত ঋণ দিয়ে সহায়তা করলো এডিবি
- দলীয় নির্দেশ অমান্য করায় তিন নেতাকে বহিষ্কার
- নোয়াখালীতে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
- ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা সৌদি আরবের
- আওয়ামী লীগ নেতাকে মন্ত্রীর সামনেই পিটিয়েছেন এপিএস
- নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
- হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৪ হাজার ৬৭ জন হাজী

Comments are closed.