ভূট্টা চাষাবাদে ঝুঁকছেন এলাকার চাষীরা। ধানও অন্য চাষাবাদের পাশাপাশি ভুট্টা চাষেও হাত দিয়েছেন তারা। কেউ করে শখের বসে, কেউবা ব্যবসায়ীক চিন্তা চেতনায়। তবে ভূট্টা চাষে ভাগ্য পরিবর্তনের চেষ্টায় অনেকে।
সরেজমিনে দেখা যায়, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের মাইজ পাড়াসহ বিভিন্ন এলাকায় অল্প পরিসরে ভুট্টা চাষ হয়। অন্যান্য ক্ষেত খামারের পাশেই ভুট্টাখেত। এটি অবশ্যই লাভজনক। সবুজ রঙের গাছগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায়। খেতে পরিচর্যায় পুরুষরা ব্যস্ত সময় পার করছেন। তবে তার দেখাদেখি অনেকেই এলাকায় ভুট্টা চাষ করার উদ্যোগ নিচ্ছেন।
ভূট্টা চাষী শফির সাথে কথা হলে জানায়, তিনি পেশায় একজন মাদ্রাসা শিক্ষক। এ পেশার পাশাপাশি অল্প জমিতে বিগত ৩/৪ বছর ধরে ভুট্টা চাষ করে আসছে। এই বছর গেল রমজানের মাসখানিক পূর্বেই ভুট্টার বীজ রোপন করেছিলেন। রোপনের দেড় থেকে দুইমাসের মধ্যে ফলন দেখা দেয়। গাছে মোটামুটি পযার্য়ে ফলন এসেছে। প্রতিবছর বেশ ভাল বিক্রয়ও করছেন তিনি। এরকম অল্প অল্প আরো অনেকে করে যাচ্ছে এ চাষ।
উপসহকারী কৃষি কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, এখন ভূট্টার শেষ মৌসুম। ঈদগাঁও উপজেলায় অল্প সংখ্যক যারা এ চাষ করে যাচ্ছে তাদের সাথে যোগাযোগ রয়েছে। প্রায়শ পরামর্শ প্রদান করা হচ্ছে। তবে ভূট্টা চাষ লাভজনক ব্যবসা।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
