ঈদগাঁওয়ের ইসলামপুরে অক্সিজেন সাপোর্ট সেন্টার হচ্ছে

ঈদগাঁওয়ের ইসলামপুরে অক্সিজেন সাপোর্ট সেন্টারের স্থান নির্ধারণ করা হয়। এই নিয়ে এলাকাবাসীর মাঝে খুশির আমেজ বিরাজ করছে।

গতকাল কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমনগর নতুন অফিস পাড়ায় সেন্টারের জায়গা নির্বাচন করা হয়েছে। কাজ উদ্বোধন উপলক্ষে নির্ধারিত স্থান পরিদর্শন করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল সহকারী অধ্যাপক ডা: শাহজাহান নাজির। পরিদর্শনকালে তিনি ভবন ও বাউন্ডারি ওয়াল নির্মাণ বিষয়ে কথা বলেন। এই সময় ব্যবসায়ী নুরুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নসহ আশপাশের শ্বাসকষ্ট,অ্যাজমা,সিওপিডিসহ অন্য রোগীরা নামমাত্র মূল্যে এখানে অক্সিজেন সেবা/ চিকিৎসা পাবেন।
এমন মহতি উদ্যোগকে স্বাগত জানান সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর