মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা- এর হস্তক্ষেপে স্বস্তি ফিরে পেল ফতুল্লার এলজিইডি সংলগ্ন ক্যামব্রিয়ান স্কুলের পাশের গুরুত্বপূর্ণ সড়ক নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার এলজিইডি সংলগ্ন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের পাশের গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘ দেড়-দুই বছর যাবৎ চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়ে ছিল। প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ এ রাস্তা ব্যবহার করলেও দীর্ঘদিন মেরামতের অভাবে তা মারাত্মক দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ স্থানে পরিণত হয়।
এই অবস্থায়, এলাকাবাসীর আহ্বানে সাড়া দিয়ে তারুণ্যের প্রতীক একটি সংগঠনের উদ্যোগে মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার বরাবর একটি আবেদন করা হয়। তিনি তাৎক্ষণিক বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সরেজমিন পর্যবেক্ষণের ব্যবস্থা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত রাস্তাটি মেরামতের নির্দেশ দেন।
জেলা প্রশাসকের এই মানবিক পদক্ষেপে রাস্তাটি এখন পুরোপুরি চলাচলের উপযোগী হয়ে উঠেছে, ফলে হাজার হাজার মানুষ প্রতিদিন নিরাপদে যাতায়াত করতে পারছে। এলাকাবাসী কৃতজ্ঞচিত্তে জেলা প্রশাসকের জন্য দোয়া করে বলেন—“তিনি সত্যিই একজন মানবিক নেতা।”
জেলা প্রশাসকের নেতৃত্বে “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ”-এর স্বপ্ন বাস্তবায়নের পথ আরও এক ধাপ এগিয়ে গেল।
