২ মে, শুক্রবার, সকাল:
নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের একটি পুকুরে ১২ বছর বয়সী স্কুলছাত্র হাবিব মিয়া (১২)-এর মরদেহ ভেসে উঠে। নিহত হাবিব মিয়া জয়নগর গ্রামের আওলাদ মিয়ার ছেলে এবং ডাংগা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ মে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাবিব তার বন্ধু ইয়াসিনের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে ইয়াসিন পাড়ে উঠে গেলেও হাবিব পাড়ে উঠতে পারেননি। পরবর্তী সময়ে ২ মে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখে। খবর পেয়ে পলাশ থানা পুলিশ বেলা ১১টায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
প্রতিবেশীরা জানান, প্রতি বৃহস্পতিবার হাবিব তার নানির বাড়িতে বেড়াতে যেত। সেদিনও তার বাবা-মা তাকে খোঁজেনি, কিন্তু পরে পুকুরে তার মরদেহ দেখতে পান।
পলাশ থানার এসআই রেজাউল করিম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পুলিশ জানায়, এ মৃত্যুর ঘটনায় তাদের সন্দেহ নেই, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
