ঈদুল আযহায় বন্ধ রাখা হবে মেট্রোরেল

আসন্ন পবিত্র ঈদুল আযহায় মেট্রোরেল চালু না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রণকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)। 

বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১১টার দিকে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এই তথ্য জানিয়ে বলেন,

‘মেট্রোরেলের সপ্তাহিক বন্ধ মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার করা হয়েছে। এছাড়া আসন্ন ঈদুল আযহার দিন মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে, আগামী ৩১ মে থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়িয়ে নতুন সূচি নির্ধারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

নতুন সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলাচল করবে দেশের প্রথম এই মেট্রোবাহন।

এম এ এন সিদ্দিক আরও বলেন,

‘নতুন সময় অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ হিসেবে বিবেচনা করে প্রতি ১০ মিনিট পর পর মেট্রো ছাড়বে।

বেলা ১১টার পর থেকে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো ছাড়বে বিকেল ৩টা পর্যন্ত। পরবর্তী ৩ ঘণ্টা আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রো রেল।

সন্ধ্যা ৬টা এক মিনিট থেকে ‘নন পিক আওয়ার’ ধরে ১৫ মিনিট পরপর মেট্রো চলবে রাত ৮টা পর্যন্ত।’

আরও পড়ুন :