ঈদের আগে বেড়েছে সেমাইয়ের দাম। মানভেদে সব ধরনের সেমাইয়ের দাম বেড়েছে কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। একই সঙ্গে বাড়তি টাকায় বিক্রি হচ্ছে গুঁড়ো দুধ ও মসলা। সংকট রয়েছে চিনিরও।
সেমাইকে সাধারণত উৎসব কেন্দ্রিক পণ্য বলা হয়। সারা বছর কম বেশি বেচাকেনা চললেও ঈদের সময় বিক্রি বাড়ে কয়েকগুণ।
রাজধানীর সব বাজারেই সেমাইয়ের বাড়তি মজুদ চোখে পড়ার মতো।
বাজারে লাচ্ছা ও চিকন এ দুই ধরনের সেমাই পাওয়া যায়। এর মধ্যে সাধারণত লাচ্ছা সেমাইয়ের চাহিদাই বেশি।
গত বছর ২০০ গ্রামের প্রতি প্যাকেট লাচ্ছা সেমাই ৪৫ টাকায় বিক্রি হলেও এখন তা ৫৫ টাকা। একইভাবে দাম বেড়েছে প্যাকেট ও খোলা সেমাইয়ের।
উৎসবকে পুঁজি করে অতি মুনাফা করা হচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের।
শুধু সেমাইয়ের দাম নয়, বেড়েছে সেমাই রান্নার প্রধান উপাদান চিনির দামও। সরকারিভাবে প্যাকেট জাত চিনির দাম ১০৯ টাকা নির্ধারণ হলেও বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। তাও মিলছে না চাহিদা মাফিক।
বিক্রি বাড়ায় অন্য সময়ের চেয়ে বেড়েছে গুঁড়ো ও তরল দুধ, কিশমিশ, বাদামসহ অন্যান্য পণ্যের দাম।
আরও পড়ুন:
- পঞ্চগড়ে ভুট্টাখেত থেকে শিশুর লাশ উদ্ধার; আটক কিশোর
- ফতুল্লায় স্বামীর সাথে অভিমান করে তরুণীর আত্মহত্যা
- নারায়ণগঞ্জে স্ত্রীকে খুন, স্বামীর দাবি ডাকাত দল মেরেছে!
- ঈদে সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- দিনাজপুরে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
- সারাদেশে ৪১টি নৌপথের মধ্যে ১৫টিই পরিত্যক্ত
- বছরের প্রথম ও বিরল সূর্যগ্রহণ আজ
- বিড়াল পেলো ‘স্টেশনমাস্টার’ পদ!
এন এ এন টিভি
