পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় আরও দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঈদের কেনাকাটা করে ফেরার পথে উপজেলার মুলাডুলি বহরপুরে মল্লিক অ্যাগ্রো ফুড প্রোডাক্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী ও এক সন্তান রয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
