কুষ্টিয়ার কুমারখালীতে ঈদের কেনাকাটার সময় ছেলে তার মায়ের জন্য এক জোড়া জুতা কেনেন। কিন্তু ছেলের কেনা জুতা পছন্দ হয়নি মায়ের।
এ নিয়ে মা-ছেলের ঝগড়া হয়। পরে মাছ মারা বিষ খেয়ে ছেলে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার সদকী ইউনিয়নের দিঘিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. প্রান্ত (১৯)। তিনি ওই এলাকার মো. সিরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ রাতে মরদেহের সুরতহাল করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বুধবার (১৯ এপ্রিল) সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৬ মাস আগে প্রান্ত বিয়ে করেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি স্ত্রীকে নিয়ে পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটা করতে যান।
প্রান্ত মায়ের জন্য জুতা কেনেন। কিন্তু সেই জুতা তার মায়ের পছন্দ হয়নি। এ নিয়ে মা-ছেলের ঝগড়া হয়।
পরে মাছ মারার বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন প্রান্ত। বুঝতে পেরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখান থেকে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে প্রান্তর ফুফাতো ভাই রানা বলেন, জুতা নিয়ে মা-ছেলের ঝগড়া হয়েছিল। পরে বিষ ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন প্রান্ত।
কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, রাতে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণের মৃত্যু হয়।
বুধবার সকালে মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
- ভিডিও কলে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- রেললাইনে বসে হাওয়া খাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু
- তীব্র গরমে কলকাতায় দীর্ঘমেয়াদি তাপপ্রবাহের রেকর্ড
- ‘ঈদে স্বর্ণালংকার-টাকা ফাঁকা বাসায় না রেখে সঙ্গে নিয়ে যান’
- তরুন প্রবাসী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ

Comments are closed.