বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই নতুন আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছেন।
এই অধিকারকর্মী জানিয়েছেন, নতুন বই নিয়ে কাজ করছেন তিনি।
আর এই আত্মজীবনীতে খুব ব্যক্তিগত কিছু স্মৃতি থাকবে, যা এখন পর্যন্ত প্রকাশিত হয়নি।
মালালা ইউসুফজাই তার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মালালা এ বিষয়ে লেখেন- ‘আমার নতুন বই নিয়ে কাজ করছি, এটা জানাতে পেরে আমি খুব উল্লসিত।’
আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ বিক্রীত ‘আই অ্যাম মালালা’ বইয়ের জন্য তরুণ এই অ্যাকটিভিস্ট সুপরিচিত। এ বইটি ২০১৩ সালে প্রকাশিত হয়।
নতুন আত্মজীবনীর ঘোষণায় মালালা বলেছেন,
বিগত কয়েক বছর তার জীবনে অনন্য সাধারণ কিছু রূপান্তর ঘটেছে। এতে তিনি স্বাধীনতার স্বাদ খুঁজে পাওয়া, অংশীদারিত্ব এবং সর্বোপরি নিজেকে খুঁজে পেয়েছেন।
মালালার বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি বিষয়ে ডিগ্রি রয়েছে।
তিনি পাকিস্তানের ক্রিকেট বোর্ডের জেনারেল ম্যানেজার আসের মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
আরও পড়ুন:
- রেললাইনে বসে হাওয়া খাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু
- দিনাজপুরে তীব্র গরমেও ঘন কুয়াশা!
- ভিডিও কলে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে ছাই ৩৫ ঘর
- ‘ঈদে স্বর্ণালংকার-টাকা ফাঁকা বাসায় না রেখে সঙ্গে নিয়ে যান’
- তরুন প্রবাসী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ
- হাওড়ে কাস্তে হাতে ধান কাটলেন ৩ মন্ত্রী
- ঈদযাত্রায় কোথাও বাড়তি ভাড়া আদায়, যানজট সৃষ্টি হয়নি; বিআরটিএ
এন এ এন টিভি

One Reply to “নতুন আত্মজীবনীতে ‘ব্যক্তিগত’ স্মৃতি তুলে ধরবেন মালালা”
Comments are closed.