আগামী শুক্রবার (১ আগস্ট) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত উখিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে উখিয়া পল্লী বিদ্যুৎ অফিস। পূর্ব ঘোষণা অনুযায়ী এ সময় ‘রক্ষণাবেক্ষণ কাজ’ চলবে বলে দাবি করা হলেও, নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট এবং দীর্ঘ লোডশেডিংয়ে ইতিমধ্যেই ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ।
জনগণের অভিযোগ, উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবার মান দিন দিন অবনতির দিকে যাচ্ছে। অভিযোগ রয়েছে, বিদ্যুৎ অফিসে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে ডিজিএম দীর্ঘদিন ধরে একই পদে বহাল রয়েছেন। অথচ অন্যান্য দপ্তরে কর্মকর্তাদের নিয়মিত রদবদল হলেও, পল্লী বিদ্যুৎ অফিসে সেই প্রক্রিয়া অচল।
সাধারণ মানুষের ভাষ্য, বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি গ্রাহকসেবা, বিল সংক্রান্ত অনিয়ম এবং দুর্ব্যবহারজনিত সমস্যাও ব্যাপক হারে বেড়েছে।
স্থানীয়রা মনে করছেন, যদি বিদ্যুৎ অফিসে প্রশাসনিক জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা না হয়, তবে এমন পরিস্থিতির উন্নতি হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।
এনএএন টিভি / কামাল উদ্দিন

One Reply to “উখিয়ায় শুক্রবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না: জনদুর্ভোগে জনগণ, নজর নেই কর্তৃপক্ষের”
Comments are closed.