উদ্বোধনের পরদিনই মাওলানা ভাসানী সেতুর ৯২৫ কোটি টাকার ক্যাবল চুরি

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের এক দিন পরই সেতুর ল্যাম্পপোস্টের বিদ্যুৎ সরবরাহের প্রায় ৩০০ মিটার তার চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতকারীরা মাটি খুঁড়ে মাটির নিচ দিয়ে স্থাপন করা ওই তার কেটে নিয়ে গেছে। এতে সেতুর ল্যাম্পপোস্টে আলো জ্বলেনি, অন্ধকারে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করেছে।

এ সম্পর্কে আজ শুক্রবার দুপুরে গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, ‘শুক্রবার সকালে আমরা বিষয়টি জানতে পারি। দুষ্কৃতকারীরা প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক তার চুরি করেছে। তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে সুন্দরগঞ্জ থানায় জানানো হয়েছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।’