এবার আইজিপি ব্যাজ পাচ্ছেন। সৈনিক মো:হেমায়েত হোসেন বর্তমানে তিনি সিপিসি-১, র্যাব ১১ নারায়ণগঞ্জে কর্মরত আছেন।
প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ ও র্যাবের ২৬৮ কর্মকর্তা ও সদস্য পাচ্ছেন ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’। পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার এবারের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে দেওয়া হবে।
রবিবার (২৭ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১১ জানুয়ারি থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ২৬৮ জনকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’ প্রদান করা হলো।
এনএএন টিভি / সাগর খান
