কক্সবাজারে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত কলাতলীর হোটেল বীচওয়ে সম্মেলন কক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা, কক্সবাজার জেলা শাখা’র আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালার শুভ উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসিম উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম সদস্য কামাল হোসেন আজাদ। কক্সবাজার জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি নুরুল আমিন হেলালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ওসমান গণি ইলির সঞ্চালনায় অনুষ্ঠানে কর্মশালা প্রশিক্ষক ছিলেন এস এ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহসান সুমন ও দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক মোঃ জসিম উদ্দিন।

শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্মশালা সমন্বয়ক আবদুল আলীম নোবেল। আয়োজনে পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা,তথ্য যাচাইয়ের উপর গুরুত্বারোপ করে বিস্তারিত আলোকপাত করেন বক্তারা।
এই কর্মশালায় বিভিন্ন উপজেলা থেকে অংশ গ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর