ফতুল্লা থানা কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. তানভীর আহম্মেদের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করে।
২৫ জুলাই শনিবার বিকেলে ফতুল্লা ডি.আই.টি মাঠে আয়োজিত বিশাল সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমন্বয়ে বিশাল মিছিল নিয়ে চমকপ্রদ শো ডাউন করেন ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো.তানভীর আহম্মেদ।
ফতুল্লা কাশীপুর ইউনিয়নের নরসিংপুরে দুপুর থেকে এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকে। বিকাল ৩ টায় কৃষক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে বিশাল মিছিলটি পঞ্চবটী দিয়ে ফতুল্লা ডি.আই.টি মাঠে বিশাল সমাবেশে অংশ গ্রহণ করে।
এ সময় সমাবেশকে স্বাগত জানিয়ে জিয়া পরিবার ও কৃষক দলের নেতাকর্মীদের ছবি সম্বলিত বিভিন্ন ডিজাইনের ব্যানার, ফেষ্টুন, প্লেকার্ড এবং ব্যান্ডপার্টির শব্দে মুখরিত বিশাল মিছিলটি সমাবেশ স্থলে পৌছালে কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা বিএনপি ও স্থানীয় বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মো. তানভীর আহম্মেদের ভূয়সী প্রশংসা করেছেন।
