কিশোরগঞ্জ ভৈরবে আল আমানাহ ফাউন্ডেশন এর পরিচালিত দারুল আমানাহ আল ইসলামীয়া মাদ্রাসা, দারুল আমানাহ বালিকা মাদ্রাসা, আমানা ইসলামিক স্কুল ৩টি প্রতিষ্ঠানসমূহের পরীক্ষার ফলাফল ও সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল কিশোরগঞ্জ ভৈরব উপজেলা হলরুমে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আমানাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা আতাউল্লাহ আমিন ও দারুল আমানাহ আল ইসলামীয়া মাদ্রাসা ও দারুল আমানাহ বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাফেজ মাওলানা তানভীর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভৈরব আমানাত ইসলামিক স্কুল এর অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ জহিরুল ইসলাম তসলিম। আল আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে কিশোরগঞ্জ ভৈরবে অনলাইন ভিক্তি ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার ব্যাপকভাবে আলো ছড়াতে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির,শিক্ষক,শিক্ষার্থী,অভিবাবকগন সহ প্রশাসন এর কর্মকর্তাগন দিন রাত অকান্ত পরিশ্রম করে যাচ্ছে। সারা দেশের মধ্যে অন্য রকম দৃষ্টান্ত স্থাপন করে আসছে। দেশের নামীদামী শিক্ষা প্রতিষ্টানকে পিছনে ফেলে আগামী দিনে এ প্রতিষ্ঠান আরো ভাল কিছু উপহার দিতে অকান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছে। প্রাণবন্ত জমকালো অনুষ্ঠানটি বর্ণিল সাজে ব্যাপক প্রস্তুতি নিয়ে মনমোজ্ঞকর পরিবেশে বিভিন্ন শ্রেনী ভিত্তিক প্রথম,২য়,৩য় মেধা স্থানকারীরা পুরস্কার লাভ ও হামদ,নাত,গজল সহ বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ গ্রহন করে মেধা বিকাশ ফুটিয়ে তুলে ধরতে সক্ষম হয়েছেন। এ প্রতিষ্ঠানের বিগত দিনে বিভিন্ন কর্মকান্ডের সফলতার কথা তুলে ধরে প্রসংশা মুলক বক্তব্য দিয়ে আগমনি অতিথিগন অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও মুখরিত করে মাতিয়ে তুলে সকলের দৃষ্টি আর্কশন করতে সক্ষমতার পরিচয় দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন ভৈরব ইমাম ও উলামা পরিষদ এর সভাপতি হযরত মাওলানা আবদুল্লাহ আল আমিন,কুলিয়ারচর ইমাম ও উলামা পরিষদ এর সভাপতি হযরত মাওলানা নাসির উদ্দিন,কাসেমী মুহতামিম দারুল উলুম কমলপুর মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাহসুদুল হাসান প্রমুখ।
বশির আহম্মদ মোল্লা / এনএএন টিভি

2 Replies to “কিশোরগঞ্জ ভৈরবে ৩টি প্রতিষ্ঠানের পরীক্ষার ফলাফল ও সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা সভা”
Comments are closed.