সোমবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ দাবি করা হয়েছে।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সজাগ থাকুন। আপনারা পাশে থাকলে, কোন ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না।
এদিকে আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম। সোমবার তিনি এ অভিযোগ করে বলেন, সাইবার অ্যাটাক হয়েছে। আমার আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে।
