কুমিল্লায় রেললাইনে মিলল ৩ যুবকের কাটা মরদেহ

ট্রেনে কাটা পড়ে কুমিল্লার মাধবপুরে ৩ যুবক নিহত হয়েছেন।

আজ ভোরে এ ঘটনা ঘটে। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা এ বিষয়টি নিশ্চিত করেছেন ।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসি বললেন, পুলিশ কর্মকর্তা সোহেল মোল্লা। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে যে কোন ট্রেনে এই তিন যুবক কাটা পড়তে পারে।

নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে।

আশেপাশের লোকজন জানান, ভোরে তারা ট্রেন কাটা পড়ে। তখন দুজন জীবিত ছিলো। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের চেষ্টা করছে।

এনএএন টিভি