শেরপুরের নকলার রকি কৃষি যন্ত্র আবিষ্কার করে শতভাগ সফল হয়েছেন

শেরপুরের নকলার রকি ধান মাড়াই , ভুট্টা মাড়াই , রাইস মিল এসকল যন্ত্র আবিস্কার করে বাংলাদেশে এক মডেল আবিস্কারক হিসাবে স্বীকৃতি পেয়েছেন । এজন্য তাকে কৃষি বিভাগ সনদ প্রদান করেছে । গড়েরগাও মোড় নালিতাবাড়ী সড়কে তার কারখানা । কারখানায় রকি নিজে তার পিতা রফিকুল ইসলাম ও ১২ জন কারিগর নিয়ে প্রতিদিন তৈরি করছেন ধান মাড়াই , ভুট্টা মাড়াই , রাইস মিল ।

প্রতিটি যন্ত্র ২ লাখ থেকে ২ লাখ ৭৫ হাজার টাকা , দেড় লাখ থেকে ২লাখ ৫০ হাজার টাকা , ৩লাখ থেকে ৩ লাখ ৬৫হাজার টাকায় বিক্রি করছেন তিনি মাসে কমপক্ষে ১৫/২০ টি বিভিন্ন প্রকার যন্ত্র বিক্রি হয়। এতে খরচ বাদ দিয়ে মাসে আয় হয় তার আনুমানিক ৬ লাখ টাকা। ২০২১ সালে একটি বেসরকারি কারিগরি কলেজ থেকে স্থানীয় ভাবে ডিপ্লোমা পাস করে ব্যবসায়ী কাজে আত্বনিয়োগ করেন । এর আগেই তার পিতা রফিকুল ইসলাম কারখানাটি পরিচালনা করেছেন ১৭ বছর। এবার ভরা মৌসুমে তিনি ৮০/৯০ টি মেশিন বিক্রি করেছেন । রকি একটি ইউটিউব চ্যানেল খোলে যন্ত্রপাতি নিয়ে সেখানে ভিডিও ধারন করেছেন তা দেখে কক্সবাজার উখিয়া, সিলেট, ময়মনসিংহ , গফরগাঁও, নোয়াখালি সহ সারাদেশ থেকে এসকল যন্ত্র ক্রয়কারীরা তার কারখানা থেকে ক্রয় করে নিচ্ছেন এসকল যন্ত্রপাতি। রকি নামের যুবক এখন অন্য দশ জনের চেয়ে শতভাগ এগিয়ে। শেরপুর জেলার একমাত্র মডেল যন্ত্র আবিষ্কারক রকি। তার কারখানায় রয়েছে ১ কোটি টাকার যন্ত্রপাতি , বাসাবাড়ি ,গরুর খামার , ব্যাংক ব্যালেন্স সবকিছুই রয়েছে তার ।

এনএএন টিভি / ইউসুফ আলী মন্ডল