খাগড়াছড়িতে পিকআপ- বাস সংঘর্ষে নিহত ২জন; আহত ১৫

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহি বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো অন্তত ১৫জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) ও মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)।

স্থানীয়রা জানান, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ জেলার গুইমারা যাচ্ছিল। রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা দুই নারীর ঘটনাস্থরে মৃত্যু হয়। আহত হয় আরো অন্তত ১৫জন। স্থানীয়রা হতাহতের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতারে নিয়ে আসে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক’রা জানান, হাসপাতালে আনার আগে দুইজন নিহত হয়েছে। অনেকে আহত হলেও ৫জনের অবস্থা আশংকাজনক।

 

এনএএন টিভি / বিপ্লব তালুকদার

Share this news as a Photo Card