খাবারে কাপড়ের রং ব্যবহার করায় বেকারিকে লাখ টাকা জরিমানা

খাদ্যে ক্ষতিকর কাপড়ের রং ব্যবহার, লেবেলবিহীন খাদ্য, আমদানিকারকের সিলবিহীন খাদ্যসামগ্রী, অস্বাস্থ্যকর পরিবেশ এবং কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকার অভিযোগে ময়মনসিংহের আজাদ বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এএইচএম আসিফ বিন ইকরামের কাছে দায় স্বীকার করায় তিনি এ জরিমানা করেন।

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এএইচএম আসিফ বিন ইকরাম জানান, খাদ্যে ক্ষতিকর কাপড়ের রং ব্যবহার করা, লেবেলবিহীন খাদ্য, আমদানিকারকের সিলবিহীন খাদ্যসামগ্রী এবং কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকার অভিযোগে এ জরিমানা করা হয়।

 

এসময় বেকারি কারখানার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মালিককে সতর্ক করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা শাহ আলম হোসাইন, র‌্যাব কর্মকর্তা জাহিদ হাসান, সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।