গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।
শুক্রবার (৬ জুন) বিকেলে পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গার দোকানঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ৪ যাত্রী নিয়ে পলাশবাড়ীমুখী একটি অটোরিকশাকে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং সড়কের ওপর ছিটকে পড়েন অটোরিকশার ৪ যাত্রী। এদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান ২ জন। স্থানীয়রা উদ্ধার করে অপর ২ জনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো জানান, হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
