গাজীপুরের কাশিমপুরে একটি কারখানার কম্প্রেসার রুমে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন।
আজ সোমবার (১ মে) সকাল ৮টার দিকে কাশিমপুরের জরুন এলাকায় কটন ক্লাব বিডি কারখানায় এ বিস্ফোরণ ঘটে।
এরই মধ্যে, দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এসব তথ্য জানিয়েছেন।
দগ্ধরা হলেন পরিচ্ছন্ন কর্মী ফজলু, নিরাপত্তা কর্মী সোহেল, চান মিয়া, সবুর, কামাল, আবুল, ইলেকট্রিশিয়ান আরিফুল, রাকিব, রাসেল, লাইন চিফ হারুন,
মানব সম্পদ কর্মকর্তা তাসির, আল আমিন, কোয়ালিটি ম্যানেজার আসলাম, ফজলুল হক, মো. খোকন ও আব্দুল হক।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
“সকাল ৮টার দিকে কাশিমপুরের জরুন এলাকায় মণ্ডল গ্রুপের কটন ক্লাব বিডি নামের ওই কারখানার কম্প্রেসার রুমে গ্যাস লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে রুমের এক পাশের দেওয়াল ভেঙে আগুন ধরে যায়। এতে ওই কারখানার স্টাফসহ অন্তত ১৬ শ্রমিক দগ্ধ হন।
তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।”
এ বিষয়ে কারখানার জেনারেল ম্যানেজার (অপারেশন) আমিনুল ইসলাম সরকার জানান,
“মে দিবসের কারণে কারখানা বন্ধ ছিল। কিন্তু কারখানায় ব্যবস্থাপনার জন্য ৩০-৩৫ জন লোক ছিলেন।
সকালে আরএমএস রুমে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ১৬ জন আহত হন। তবে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।
তাদের সুচিকিৎসার জন্য কারখানা কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে।”
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন,
“গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেন।”
আরও পড়ুন:
- চট্টগ্রামে নিজ ঘরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- কয়লাসংকটে বন্ধ হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রও
- নোমান-রাকিব হত্যা মামলার আরও ৪ আসামি গ্রেফতার
- রাজধানীতে গ্যাসলাইন বিস্ফোরণে বাবা-মেয়েসহ দগ্ধ ১১
- রাজবাড়ীতে সিএনজি উল্টে চালক নিহত
- দীঘিনালায় বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
- পুনর্নির্ধারণ করা হয়েছে ডলার এর দাম
- হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসার আবেদনের সময় বেড়েছে
- ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ

Comments are closed.