চকরিয়ার চৌধুরী বাজারের প্রতিষ্ঠাতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, আহত ২

চকরিয়ার উপজেলা লক্ষ্যারচর ও কৈয়ারবিল ইউনিয়নের সীমান্তবর্তী ইসলামনগর নলবিলা দরগাহস্থ চৌধুরী বাজারের প্রতিষ্ঠাতা এম শামশুদ্দিন চৌধুরীর বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। 

স্থানীয় একই এলাকার নুরুল আবসার ড্রাইভারের পুত্র হুমায়ুন কবির ও মনিরের নেতৃত্বে ৬/৭জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা এ হামলা চালায়।

তারা এক পর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাপক লুটপাটের পাশাপাশি এম শামসুদ্দিন চৌধুরী (৬৫)কে বেধম মারধরে হত্যার চেষ্টা চালানো হয়েছে।

এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার স্ত্রী মনোয়ারা বেগম (৫৮)কেও মারধর করে আহত করা হয়েছে।

গত শনিবার রাত ৩টার দিকে এ ঘটনাটি সংঘঠিত হওয়ার পর হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ২৪ জানুয়ারী বুধবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

তিনি অভিযোগে আরো বলেন,

সন্ত্রাসীদের তান্ডবকালে বাসা ও প্রতিষ্ঠান থেকে নগদ ৮০ হাজার টাকা, ৭৫ হাজার টাকা মূল্যের ১২ আনা ওজনের ১টি স্বর্ণের চেইন,

১৫ হাজার টাকার বেনসন সিগেরেটসহ ৮০ হাজার টাকার বিভিন্ন মালামাল,

১লাখ ৩৫ হাজার টাকার ৯টি টমটমের ব্যাটারী,৩৫ হাজার টাকা মূল্যের একটি টিভি,

১৫ হাজার টাকা মূল্যের একটি এনড্রয়েট মোবাইল সেট সহ সর্ব মোট সাড়ে ৪ লাখ টাকার মালামাল ও জায়গা জমির বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়।

হামলাকারীরা মুখোশ পড়ে দোকানের কাটা তারের জানালে কেটে ভেতরে প্রবেশ করে

এবং হামকালে ধস্তাধস্তির সময় দুইজনের মুখোষ খুলে গেলে চিনতে পারে।

ভুক্তভোগি শামসুদ্দিন চৌধুরী আইনপ্রয়োগকারী সংস্থার কাছে আইনি সহায়তা কামনা করেন।

চকরিয়ার থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান,

ঘটনার বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এনএএন টিভি