চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল আজহা পালিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

রবিবার (১৬ জুন) সকালে জামায়াতের সাথে দুই রাকাআত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করেন তারা।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের কয়েকটি গ্রাম ও শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ৭৬ বিঘিসহ শিবগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন। সকাল সাড়ে সাতটার সময় ৭৬ বিঘি আম বাগানে ঈদুল আজহা নামাজে ইমামতি করেন মাওলানা মোজাম্মেল হক। শিবগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকার মুসুলিরা সেখানে ১০০-২০০ জন নারী-পুরুষ ঈদ জামায়াতে অংশগ্রহণ করেন। বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবছর ঈদের নামাজ পড়েছে। তবে গ্রামের সবাই করেছে বিষয়টি এমন নয়।

ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তাফা জানান, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে দেশের অনেক জায়গাতেই ঈদের নামাজ আদায় করেন কিছু মানুষ। এরই ধারাবাহিকতায় এবারও ঈদের নামাজ আদায় করে নামাজ শেষে কোরবানি করেন কিছু মুসুল্লিরা।

 

এনএএন টিভি