জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন লাটিম মার্কায়

লক্ষ্মীপুরে জমে উঠেছে দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনের মাঠে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন লাটিম মার্কায় প্রতীকের মেম্বার প্রার্থী মোঃ মমিন উল্যা আরজু।

প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে নির্বাচনী মতবিনিময় ও গণসংযোগ অব্যাহত রেখেছেন তিনি। ইতোমধ্যে সাধারণ ভোটারদের মন জয় করে নিয়েছেন তিনি।

এছাড়াও সদ্দাপাড়া,পালের হাট, ইয়ারপুরসহ অনেক ভোটাররা জানান, দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এই নির্বাচনে ভোটাররা এবার পরিবর্তন চায়। আমরা মনে করছি, এবার লাটিম মার্কায় মেম্বার প্রার্থী মোঃ মমিন উল্যা আরজু ভাই বিপুল ভোটে বিজয়ী হবেন,ইনশাআল্লাহ।

স্থানীয়রা আরও বলেন, আগামীকাল ২৮ এপ্রিল তারিখে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ জনগণ ভোট প্রদানের মাধ্যমে আরজুকে মেম্বার হিসেবে দেখতে চায়।
কারণ আমাদের বিপদে-আপদে ওনাকে কাছে পাবো, তিনি গরীববান্ধব, গরীবদের সুখে-দুঃখে পাশে থাকেন । তার ধারায় হবে সমাজ পরিবর্তন ও সমাজের উন্নয়ন । ভোটাররা এমন অভিমতে দিলেন।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card