জয়পুরহাটে পৃথক দুটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ। শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— জয়পুরহাটে নিশিপাড়া মহল্লার অপু (২৪) ও তাইজুল ইসলাম (২৬) এবং আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মমিন (২৬)।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন জানান,
গত ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে এবং ১৫ ডিসেম্বর রাতে
জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ব্যাপারে পৃথক মামলা করা হয়। ওই দুটি নাশকতার ঘটনার মূল হোতা অপু, তাইজুল ও মমিন।
এ ব্যাপারে শুক্রবার ভোররাতে আকস্মিক অভিযান চালিয়ে তাদের জয়পুরহাটের নিশিপাড়া ও জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা সবাই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। গ্রেফতারের পর তাদের সান্তাহার রেলওয়ে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিস্তারিত কমেন্টে..
- বিশ্বের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেল ইস্তাম্বুল এয়ারপোর্ট
- অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে পলাতক দল : ওবায়দুল কাদের
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা তলাবিহীন ঝুড়ি থেকে আকাশচুম্বী উর্ধ্ব গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন
- ট্রেনে আগুন : সন্তানকে বুকে জড়িয়েই পুড়ে মারা যান পপি
- খাগড়াছড়িতে অপহৃত ৩ ইউপিডিএফ সদস্যকে উদ্বার করেছেন নিরাপত্তা বাহিনী সদস্যরা
- যারা নির্বাচন প্রতিহত করতে চেয়েছে, তারা এখন পলাতক: তথ্যমন্ত্রী
- সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জিয়াউর রহমান এমপি
- ১২ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত
- খাগড়াছড়িতে পুলিশ নারী কল্যাণ সমিতির ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মৌলভীবাজারে জিল্লুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন
- ১২ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত
- যারা নির্বাচন প্রতিহত করতে চেয়েছে, তারা এখন পলাতক: তথ্যমন্ত্রী
- মধ্যরাতে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত -১
- মঙ্গলবার থেকে ফের ৩৬ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির
- রূপগঞ্জে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪” গুরুতর আহত ৪
- বিএনপির ১১দফা অবরোধের বিরুদ্ধে আজমেরী ওসমানের শোভাযাত্রা
- নরসিংদী রায়পুরায় আধুনিক কবরস্থান নির্মাণে ২০লক্ষ টাকা অনুদানের ঘোষনা
- মঙ্গলবার থেকে ফের ৩৬ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির
- অনেক উদ্যোক্তা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : স্প্যানিশ রাষ্ট্রদূত
