সম্প্রতি এক জরিপে বিশ্বের সেরা বিমান বন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে ইস্তাম্বুল এয়ারপোর্ট। যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল বিষয়ক সাময়িকী গ্লোবাল ট্রাভেলার পরিচালনা করেছে এই জরিপটি।
সোমবার (১৯ ডিসেম্বর) এই ফলাফল প্রকাশ করে এক বিবৃতিতে গ্লোবাল ট্রাভেলার জানিয়েছে, জরিপটিতে অংশ নিয়েছেন মোট ৫ লাখ পাঠক।
যাদের ৯৬ শতাংশই বিভিন্ন কারণে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা গ্রহণ করেন। জরিপে অংশগ্রহণকারীদের সবাই নিজ নিজ অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। সুত্র- আনাদোলু এজেন্সি ।
বিশ্বের সেরা বিমান বন্দরের পাশাপাশি আরও এ সম্পর্কিত আরও কয়েকটি সূচকে শীর্ষে রয়েছে ইস্তাম্বুল এয়ারপোর্ট।
সেগুলো হলো- ‘বিমানবন্দরে খাদ্য ও পানীয় পরিষেবা’, ‘বিমান বন্দরে কেনাকাটার অভিজ্ঞতা’ এবং ‘কর বিহীন কেনাকাটা’।
বিমান বন্দরটির গণযোগাযোগ বিভাগের পরিচালক গোখান সেনগুল এক বিবৃতিতে বলেছেন,
‘বিশ্বের সেরা বিমান বন্দরসহ ৫টি ক্যাটাগরিতে ইস্তাম্বুল এয়ারপোর্ট শীর্ষে রয়েছে— এটা আমাদের জন্য খুবই আনন্দের।
বন্দরের প্রত্যেক কর্মীর কঠোর পরিশ্রম, আন্তরিকতা ও পেশাদারিত্বের কারণে এই স্বীকৃতি অর্জন করা সম্ভব হয়েছে।’
গ্লোবাল ট্রাভেলার্সের জরিপের এই ফলাফলে উচ্ছ্বসিতভাবে স্বাগত জানিয়েছে ইস্তাম্বুল এয়ারপোর্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন :
- অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে পলাতক দল : ওবায়দুল কাদের
- নির্বাচন কমিশনের আচারন বিধি মেনে নির্বাচন করবো : শামীম ওসমান
- জনগণ ভোট দিয়ে নির্বাচন বর্জনকারীদের মূখে কালিমা লেপন করবে : তথ্যমন্ত্রী
- রেললাইনে দাঁড়িয়ে তরুণ–তরুণীর বাকবিতণ্ডা, ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু
- বঙ্গবন্ধুর স্মৃতি স্মরণে সাইকেল চালিয়ে ভোটের প্রচারণায় তথ্যমন্ত্রী

Comments are closed.