ঝিনাইদহের শৈলকূপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপায় পুকুরের পানিতে ডুবে আরাক রহমান (৬) নামের এক শিশু মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। শিশু আরাক শৈলকূপা পৌরসভাধীন বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

জানা গেছে, শিশু আরাক রহমান বাড়ির মধ্যে খেলা করছিল। হঠাৎ সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে পুকুরে নেমে তলিয়ে যায়। এরপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুর থেকে শিশুর মৃতদেহ ভেসে উঠে। এতথ্য নিশ্চিত করেন শৈলকূপা থানার এসআই হাসানুজ্জামান।

এনএএন টিভি