টিভি দেখাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর ঝগড়া, অতঃপর…

টিভি দেখাকে কেন্দ্র করে স্ত্রী হত্যার ঘটনায় মরদেহ উদ্ধারের একদিন পর ঢাকা থেকে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের পোড়াবাড়ি র‍্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানির কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।

তিনি জানান, গত ৫ ডিসেম্বর টিভি দেখাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। স্ত্রী রাছুমা খাতুন (৪২) ঘুমিয়ে গেলে

ঐদিন রাতেই গলায় রশি পেঁচিয়ে স্ত্রীর মৃত্যু নিশ্চিত করে সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে পালিয়ে যায় স্বামী মিনহাজ (৪৫)।

পরে স্থানীয়রা ট্যাংকের ভেতরে মরদেহ দেখে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

এরপর নিহতের বাবা গোলাম রসুল বাদী হয়ে জিএমপি সদর থানার একটি হত্যা মামলা দায়ের করলে র‍্যাব -১ এর সদস্যরা

তথ্য প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্তে নেমে ঢাকার মুগদা এলাকা থেকে স্বামী মো. মিনহাজ আলীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে স্ত্রী হত্যার কথা সে স্বীকার করেছে বলে জানায় র‍্যাব।

মিনহাজ দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার মমতাজ আলীর ছেলে।

সে গাজীপুর মহানগরের পূর্ব ভুরুলিয়া এলাকায় পারভীনের ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে রাছুমা খাতুনকে নিয়ে বসবাস করে আসছিল।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card