মঙ্গলবার থেকে ফের ৩৬ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির

আগামী মঙ্গলবার ভোর ৬ টা থেকে বুধবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ফের ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রবিবার (১০ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন,

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। সকাল সাড়ে ৮টায় বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ উপলক্ষে আলোচনা হবে।

এ ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকালে সাভারে স্মৃতিসৌধে পুষ্কস্তবক অর্পণ করা হবে।

সেখান থেকে ফিরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরেও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ উপলক্ষেও আলোচনা সভার আয়োজন করা হবে বলে জানান রিজভী।

এনএএন টিভি

Share this news as a Photo Card