পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে নিখোঁজের ৩৯ ঘণ্টা পর বর রাব্বি হাওলাদার (২০) ও তার মা সেলিনা বেগমের (৪০) লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) সকালে ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে বদনার চর এলাকার তেঁতুলিয়া নদীতে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এর আগে, বরযাত্রীবাহী এই ট্রলারডুবির ঘটনায় লিপি বেগম (৩০) নামের এক নারীর লাশ উদ্ধার করেন জেলেরা।
তবে এখনও নিখোঁজ রয়েছে লিপি বেগমের ৮ বছরের মেয়ে খাদিজা এবং ৮ বছরের এক শিশু মারিয়া।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,
বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বরযাত্রীরা গত শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে ট্রলারে তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে দশমিনার উত্তর রনগোপালদি গ্রামে ফিরছিল।
পথে তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে নদীতে ডুবে যায়।
এ ঘটনার পর নদীতে জেলেরা ওই দিনই ট্রলারের যাত্রী লিপি বেগমের লাশ তেঁতুলিয়া নদী থেকে উদ্ধার করেন।
নিখোঁজ হন বর রাব্বি হাওলাদার, তার মা সেলিনা বেগমসহ চারজন।
ঘটনার পর পটুয়াখালী ও বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরিসহ উদ্ধারকারী দল নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তেঁতুলিয়া নদীতে উদ্ধারকাজ শুরু করে।
এদিকে পরদিন স্থানীয় লোকজন ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করলেও নিখোঁজ থাকেন বর রাব্বি হাওলাদারসহ চারজন।
পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রেজওয়ান বলেন,
ট্রলারডুবির খবর পেয়ে পটুয়াখালী থেকে নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
আজ বর ও বরের মায়ের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ শিশু দুটির সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান দুজনের লাশ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে নিখোঁজ দুই শিশুর উদ্ধারকাজে পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
- ফেনীতে এবার এসএসসিতে পরীক্ষার্থী কমে বেড়েছে দাখিলে
- বৃষ্টির সাথে পড়ল ৫ কেজি ওজনের শিলা!
- সয়াবিন কাটা নিয়ে দ্বন্দ্ব: ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু
- আজ থেকে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
- প্রেমে মজেছেন অভিনেত্রী তানজিন তিশা
- মঞ্চে মাতলামির ঘটনায় ফের সংসার ভাঙবে কি নোবেলের!
- চলন্ত বাইকে বান্ধবীকে কোলে বসিয়ে রোমান্স
