চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় ফেনীতে এবার ফেনীতে ৩৭টি কেন্দ্রে ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৪ হাজার ৬৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
২০২২ সালে জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২৪ হাজার ৪০৮ জন। জেলা জুড়ে চলতি বছর মাত্র ২৩৩ জন পরীক্ষার্থী বেড়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়,
এবার ফেনীতে এসএসসিতে ২২টি কেন্দ্রে ১৮৫টি বিদ্যালয়ের ১৮ হাজার ১৯১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
গতবার এ সংখ্যা ছিলো ১৮ হাজার ২২১ জনে। অর্থাৎ এবার এসএসসিতে জেলায় ৩০ জন শিক্ষার্থী গতবারের তুলনায় কমেছে।
দাখিলে এবার জেলায় ৯টি কেন্দ্রে ১০৫ টি মাlদরাসার ৫ হাজার ৩৯৯ জন অংশ নিচ্ছে।
গত বছর এ পরীক্ষায় দাখিলে অংশ নেয় ৫ হাজার ২৮ জন। অর্থাৎ চলতি বছর দাখিলে পরীক্ষার্থী বেড়েছে ৩৭১ জন।
এছাড়াও জেলায় ৬টি কেন্দ্রে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভোকেশনালে অংশ নিচ্ছে ১০৫১ জন শিক্ষার্থী। গত বছর ভোকেশনালে শিক্ষার্থী ছিলো ১১৫৯ জন।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন,
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এর আগেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
১২ এপ্রিল জেলা শিক্ষা সম্পর্কিত সভায় যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সেই আলোকে আসন বিন্যাস, ট্যাগ অফিসার নিয়োগ, কক্ষ পরিদর্শক নিয়োগ, ভিজিল্যান্স টিম গঠন, মেডিকেল টিম গঠন, ম্যাজিস্ট্রেট ও পুলিশ ফোর্স নিয়োগ, যানজট নিরসন,
কেন্দ্রের আশপাশে জরুরি অবস্থা জারি, প্রশ্নপত্র ও উত্তরপত্রের নিরাপত্তা বিধানসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এছাড়াও সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা পৌঁছানো হয়েছে।
আরও পড়ুন:
- বৃষ্টির সাথে পড়ল ৫ কেজি ওজনের শিলা!
- সয়াবিন কাটা নিয়ে দ্বন্দ্ব: ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু
- আজ থেকে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
- প্রেমে মজেছেন অভিনেত্রী তানজিন তিশা
- মঞ্চে মাতলামির ঘটনায় ফের সংসার ভাঙবে কি নোবেলের!
- বিয়ের পর এত ঝামেলা আগে বুঝিনি: অপু বিশ্বাস
- ৫৫০ শিশুর জন্মদাতা জ্যাকব মেইজার
- ঢাকাসহ ১৩ অঞ্চলে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়
- ছাত্রী হল থেকে পালাতে মেয়েদের পোশাক পড়লো চোর!
- সুশৃঙ্খলভাবে এবারও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে : ঢাবি উপাচার্য
- নিহত শ্যালক-দুলাভাইয়ের লাশ ফেরত পেলো স্বজনরা
- চলন্ত বাইকে বান্ধবীকে কোলে বসিয়ে রোমান্স

Comments are closed.