প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কিছুটা স্বস্তির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নিয়েছে।
এদিকে, বৈশ্বিক ঋণ দাতা সংস্থাটি ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।
শনিবার বিকেলে দ্য রিজ-কার্লটন হোটেলের সভাকক্ষে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালনা জর্জিভার নেতৃত্বে
একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে বলেন,
‘আমরা কিছুটা স্বস্তির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নিয়েছি।’
আইএমএফ সম্প্রতি বাংলাদেশের জন্যে ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে।
পররাষ্ট্র মন্ত্রী বলেন,
শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিভিন্ন খাতে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির ব্যাপক প্রশংসা করেছেন
আইএমএফের এমডি যা কোভিড-১৯ মহামারির পরে বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করে তুলেছে।
তিনি বলেন, অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন ও দক্ষ যোগাযোগ এবং আইন শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
এছাড়া, ক্রিস্টালনা কোভিড-১৯
মহামারিকালে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখারও প্রশংসা করেছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারের নানা উদ্যোগ সম্পর্কে আইএমএফ প্রধানকে অবহিত করেন।
আরও পড়ুন:
- বৃষ্টির সাথে পড়ল ৫ কেজি ওজনের শিলা!
- এসএসসি পরীক্ষা শুরু
- আজ থেকে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
- কবে বিয়ে করছেন, জানালেন তানজিন তিশা
- বিয়ের পর এত ঝামেলা আগে বুঝিনি: অপু
- প্রেমে মজেছেন তানজিন তিশা
- সুশৃঙ্খলভাবে এবারও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে : ঢাবি উপাচার্য
- নিহত শ্যালক-দুলাভাইয়ের লাশ ফেরত পেলো
- মঞ্চে মাতলামির ঘটনায় ফের সংসার ভাঙবে কি নোবেলের!
- ঢাকাসহ ১৩ অঞ্চলে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়
- ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
- চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে রেকর্ডসংখ্যক সোনার বার বৈধ করে
- দুই যুগ পর স্ত্রী হত্যায় পলাতক স্বামী গ্রেফতার
- বিশ্বের সবচেয়ে বিষাক্ত জেলিফিশ প্রজাতির খোঁজ
- স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া
- রূপগঞ্জে নৌ ডুবির ঘটনায় ৪১ ঘণ্টা পর মৃতদেহ উদ্ধার
- চকরিয়ায় ২০০০০ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেফতার
- কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ; বাবা-ছেলের মৃত্যু
- পেটে পেঁচিয়ে গাঁজা পাচারকালে তিন নারী আটক
- নির্বাচনে বাধা দিতে এলে তাদের প্রতিহত করা হবে
