দুই যুগ পর স্ত্রী হত্যায় পলাতক স্বামী গ্রেফতার

দুই যুগ পর ফেনীর পরশুরাম উপজেলায় স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ ইব্রাহিম প্রকাশ মুন্সী মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) ভোরে ঢাকার গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলী গ্রামের মৃত আলী আহমেদের ছেলে তিনি।

পুলিশ জানায়, ১৯৯৭ সালের ২৩ জুন মুন্সী মিয়া তার স্ত্রী আনোয়ারা আক্তারকে গলা কেটে হত্যা করেন।

এ ঘটনায় পরশুরাম মডেল থানার মামলা মুন্সী মিয়াকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়।

১৯৯৯ সালের ২ নভেম্বর আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড দেন।

এরপর থেকে মুন্সী মিয়া পলাতক রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে দুই যুগ পর আজ ভোরে মুন্সী মিয়াকে গাজীপুরের তার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

তিনি গাজীপুরে ব্যবসা করতেন ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সে বাসায় বসবাস করছিলেন।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার হওয়া আসামি মোহাম্মদ ইব্রাহিম প্রকাশ মুন্সী মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

আরও পড়ুন:

এনএএন টিভি