তীব্র গরমে আবারও ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বাঁকা হয়ে গেছে। আপাতত বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শহরের দাড়িয়াপুর এলাকায় রেললাইনটি আবার বাঁকা হওয়ার খবর পান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার।
এর আগে, গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা একটার দিকে তীব্র গরমে একই স্থানের রেললাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়।
তবে একটি লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
দীর্ঘ ৩০ ঘণ্টা চেষ্টায় শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৭টায় লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধার করে মেরামতের পর ঢাকাগামী লাইনটি দিয়ে ট্রেন চলাচল করে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন,
শনিবার সকাল পৌনে ১০টায়ও এই লাইন দিয়ে উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকায় গিয়েছে।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি, তীব্র গরমে সেই লাইনটি ফের বাঁকা হয়ে গেছে। আপাতত বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ থাকবে।
তবে এক লাইনেই আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।
আরও পড়ুন:
- স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া
- লিটন দাসের ফেরার সম্ভাবনা নেই কলকাতায়
- গানের কনসার্ট নিয়ে এবার ইউরোপে আঁখি আলমগীর
- অবিশ্বাস্য বিরলতম এক শিশুর জন্ম হলো পাকিস্তানে
- সিলেটে ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি-গাছপালা
- বাংলাবান্ধা স্থলবন্দর অশেষে সচল হলো
- চট্টগ্রামের ইদগাহ এলাকায় আগুন
- যশোরে মাইক্রোবাস চাপায় শিশু নিহত
- দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত চলবে মেট্রোরেল
- পেটে পেঁচিয়ে গাঁজা পাচারকালে তিন নারী আটক
- বিনা বেতনে ৫৬ বছর খতিবের দায়িত্ব পালন
- চকরিয়ায় তিন পুলিশকে কোপানোয় দুই মামলার প্রধান আসামি গ্রেফতার
- মস্কোর সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম ক্রমান্বয়ে বেড়েছে
- মানিকগঞ্জে মরিচ চাষে চরমভাবে বিপাকে কৃষকরা
- চকরিয়ায় ২০০০০ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ী

Comments are closed.