এবার ঈদে আশানুরূপ ব্যবসা না করতে পারলেও প্রথম সপ্তাহেই ১৫০ কোটি আয় করল ‘কিসি কি ভাই কিসি কি জান’।
ফারহাদ সামজি পরিচালিত এই ছবির হাত ধরে চার বছর পর বড়পর্দায় ফিরলেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান।
বিশ্বব্যাপী ৫৭০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। যার ভেতর শুধুমাত্র ভারতেরই ৪৫০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
মুক্তির প্রথম দিন, ২১ এপ্রিল শুক্রবার ১৫.৮১ কোটি রুপির ব্যবসা করে এই ছবি। পরদিন শনিবার ২৫.৭৫ কোটি ও রবিবার ২৬.৬১ কোটি রুপির ব্যবসা করে।
যার ফলে ছবির প্রথম সপ্তাহান্তের মোট আয় ১৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে।
বিশ্বজুড়ে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মোট আয় ছিল ১২.৮০ কোটি রুপি।
পরিচালক ফারহাদ সামজি সোশ্যাল মিডিয়ায় ট্রেড অ্যানালিস্ট উইকেন্ড কালেকশন পোস্ট করেন।
তিনি লেখেন, ‘কিসি কা ভাই কিসি কি জান প্রথম সপ্তাহান্তে দুর্দান্ত আয় করেছে। সালমান খানের তারকা খ্যাতির সঙ্গে ঈদের মৌসুম শনিবার ও রোববার হাউজফুল করতে পেরেছে।
এটা খুব ভালো ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে, কারণ একাধিক বড় বাজেটের ছবি জায়গা ধরে রাখতে হিমশিম খাচ্ছে।
আরও পড়ুন:
- দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির আভাস
- ৩০ ফুট উঁচু থেকে পড়েও উঠে দাঁড়াল শিশুটি!
- গানের কনসার্ট নিয়ে এবার ইউরোপে আঁখি আলমগীর
- অবিশ্বাস্য বিরলতম এক শিশুর জন্ম হলো পাকিস্তানে
- কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ; বাবা-ছেলের মৃত্যু
- ব্রাহ্মণবাড়িয়ার সেই রেললাইন তীব্র গরমে ফের বেঁকে গেল
- স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া
- সিলেটে ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি-গাছপালা
