আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া এপ্রিলের দ্বিতীয় দফার তাপপ্রবাহ কেটে গেছে। ফলে দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে।
শনিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আগামীকাল রবিবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮ থেকে ১২ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা আকারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে।
আগামী তিন দিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
শনিবার বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনী ও বান্দরবানে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নিকলিতে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টি হয়েছে খেপুপাড়ায় ২৯ মিলিমিটার।
আরও পড়ুন:
- ব্রাহ্মণবাড়িয়ার সেই রেললাইন তীব্র গরমে ফের বেঁকে গেল
- বিশ্বের সবচেয়ে বিষাক্ত জেলিফিশ প্রজাতির খোঁজ
- স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া
- গানের কনসার্ট নিয়ে এবার ইউরোপে আঁখি আলমগীর
- অবিশ্বাস্য বিরলতম এক শিশুর জন্ম হলো পাকিস্তানে
- সিলেটে ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি-গাছপালা
- বাংলাবান্ধা স্থলবন্দর অশেষে সচল হলো
- বিনা বেতনে ৫৬ বছর খতিবের দায়িত্ব পালন
- ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- পেটে পেঁচিয়ে গাঁজা পাচারকালে তিন নারী আটক
- মস্কোর সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম ক্রমান্বয়ে বেড়েছে
- মানিকগঞ্জে মরিচ চাষে চরমভাবে বিপাকে কৃষকরা
- গ্রীষ্মের খরতাপে নারায়ণগঞ্জে কমেছে মাছের সরবরাহ
- গ্রীষ্মের খরতাপে নারায়ণগঞ্জে কমেছে মাছের সরবরাহ
- চকরিয়ায় তিন পুলিশকে কোপানোয় দুই মামলার প্রধান আসামি গ্রেফতার

Comments are closed.