গ্রীষ্মের খরতাপে নারায়ণগঞ্জে কমেছে মাছের সরবরাহ

নদ-নদী, খাল-বিল ও হাওড়ের পানি কমে যাওয়ায় নারায়ণগঞ্জে কমেছে মাছের সরবরাহ।

এতে আড়তগুলোতে বেড়েছে সব ধরনের মাছের দাম। তবে ক্রেতা উপস্থিতি কম থাকায় বেচাবিক্রি কম বলে দাবি ব্যবসায়ীদের।

সরেজমিনে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তিন নম্বর ঘাটে অবস্থিত জেলার প্রধান মৎস্য আড়ত ঘুরে দেখা যায়,

আড়তদার ও পাইকারি বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে উঠেছে এ হাট।

গ্রীষ্মের খরতাপে নদ-নদী, খাল-বিল ও হাওড়ের পানি কমে যাওয়ায় বাজারে কমছে মাছের সরবরাহ।

এতে প্রকারভেদে দাম বেড়েছে সব ধরনের মাছের।

আড়তদাররা জানান, বাজারে নদীর পাঙাশ প্রতিকেজি ৯০০ থেকে ১ হাজার টাকা,

কাতলা আকারভেদে প্রতিকেজি ৩০০ থেকে ৪০০ টাকা ও রুই মাছ কেজিপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলেন, বাজারে মাছের যোগান কম। এতে দাম কিছুটা বেড়েছে। তবে আমদানি বাড়লে দাম কমবে।

এছাড়া ক্রেতা উপস্থিতি কম থাকায় বেচাবিক্রি আশানুরূপ হচ্ছে না বলেও দাবি তাদের।

এদিকে মাছের দাম বেশি হওয়ায় ক্রেতাদের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ।

তারা বলেন, বাজারে মাছের দাম অনেক চড়া। এভাবে চলতে থাকলে মাছ কেনা কষ্টকর হয়ে যাবে।

উল্লেখ্য, ২০০ বছরের প্রাচীন এই মৎস্য আড়তে শতাধিক আড়তদার ও হাজারের বেশি পাইকার রয়েছেন।

প্রতিদিন এ হাটে অন্তত তিন কোটি টাকার মাছ বেচাকেনা হয়।

আরও পড়ুন: 

এনএএন টিভি

Share this news as a Photo Card