রাজধানীতে বাড্ডায় একটি বাসায় হ্যাপী মনি নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বল খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৮ এপ্রিল) বেলা ১২টার দিকে বাড্ডা হাজীপাড়া আব্দুল্লাহবাগ মসজিদের পাশের একটি বাসায় এই ঘটনা ঘটে।
হ্যাপীর ভাই ফজলে রাব্বী জানান, বাবা জাফর হোসেন কয়েক বছর আগেই মারা গেছেন। মা ফিরোজা বেগমকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকেন তারা।
হ্যাপী উত্তর বাড্ডা রত্নগর্ভা ফরিদাজামান স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পাস করেছেন। শুক্রবার সকাল থেকে নিজের রুমেই ছিলেন তিনি।
বেলা ১২টার দিকে তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান স্বজনরা। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে তখন দরজা ভেঙে দেখেন, হ্যাপী ফ্যানের ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন।
দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রাজধানীতে বাড্ডা থানায় জানানো হয়েছে।
তাদের গ্রামের বাড়ি শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তশাহ বাংলাবাজার গ্রামে। চার ভাই দুই বোনের মধ্যে হ্যাপী দ্বিতীয়।
আরও পড়ুন:
- পিরোজপুরে নদী থেকে শিশুর লাশ উদ্ধার
- মানিকগঞ্জে বেড়েছে বেশির ভাগ সবজির দাম
- রূপগঞ্জে নৌ ডুবির ঘটনায় ৪১ ঘণ্টা পর মৃতদেহ উদ্ধার
- তিন প্রকল্পে ১.২৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- চরভদ্রাসনে কালবৈশাখী ঝড়ে তিনজন আহত
- দেশে করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৫
- ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি
