দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে একই সময়ে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।
দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৬ জনে অপরিবর্তিত রয়েছে। এছাড়া শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ২০৭ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন নয় জন। এ পর্যন্ত মোট সুস্থ ২০ লাখ পাঁচ হাজার ৬৪০ জন। একই সময়ে নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ৩৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
আরও পড়ুন:
- বাল্টিক সাগরে ৩ রুশ জঙ্গিবিমান তাড়ানোর দাবি জার্মানি
- ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি
- রূপগঞ্জে নৌকাডুবিতে ৩০ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ওশানা
- সুদানে যুদ্ধবিরতি আরো ৭২ ঘণ্টা বাড়লেও সহিংসতা কমেছে না
- সাবেক শিক্ষামন্ত্রী ড. আব্দুল মজিদ খানের চিরবিদায়
- নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে সেতুর দাবীতে মানববন্ধন
- চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারে ট্রানজিট সুযোগ পেল ভারত
- আলোচিত ১০ লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই আসামি রিমান্ডে
- গাজীপুর বিএনপির ৫০ নেতাকর্মীর আগাম জামিন
- প্রেমিকার বাবার ফোনে মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি, অতঃপর
- বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে ট্রলিচাপায় যুবক নিহত
- নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
