টানা ১০ দিন বন্ধ থাকার পর সচল হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর। শনিবার (২৯ এপ্রিল) সকাল থেকে স্থলবন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়।
বন্দরটির ইনচার্জ আবুল কালাম আজাদ গমাধ্যমকে নিশ্চিত করে জানান,
সাপ্তাহিক ছুটিসহ পবিত্র লাইলাতুল কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে বন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্ট ও
শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ১০ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।
তবে ইমিগ্রেশনের লোক পারাপার অব্যাহত ছিল। আজ সকাল থেকেই বন্দরে গাড়ি প্রবেশ করছে।
বাংলাবান্ধা আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন জানান,
পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে
সাপ্তাহিক ছুটিসহ ১০ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল থেকে চালু হয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান,
মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আরও পড়ুন:
- চট্টগ্রামের ইদগাহ এলাকায় আগুন
- যশোরে মাইক্রোবাস চাপায় শিশু নিহত
- দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত চলবে মেট্রোরেল
- পেটে পেঁচিয়ে গাঁজা পাচারকালে তিন নারী আটক
- বিনা বেতনে ৫৬ বছর খতিবের দায়িত্ব পালন
- চকরিয়ায় তিন পুলিশকে কোপানোয় দুই মামলার প্রধান আসামি গ্রেফতার
- মস্কোর সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম ক্রমান্বয়ে বেড়েছে
- মানিকগঞ্জে মরিচ চাষে চরমভাবে বিপাকে কৃষকরা
- চকরিয়ায় ২০০০০ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেফতার
- মস্কোর সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম ক্রমান্বয়ে বেড়েছে
- মানিকগঞ্জে মরিচ চাষে চরমভাবে বিপাকে কৃষকরা
- চকরিয়ায় ২০০০০ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেফতার
- গ্রীষ্মের খরতাপে নারায়ণগঞ্জে কমেছে মাছের সরবরাহ
- রাজধানীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
- পিরোজপুরে নদী থেকে শিশুর লাশ উদ্ধার
- মানিকগঞ্জে বেড়েছে বেশির ভাগ সবজির দাম
- রূপগঞ্জে নৌ ডুবির ঘটনায় ৪১ ঘণ্টা পর মৃতদেহ উদ্ধার
- শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭০তম জন্মদিন আজ

Comments are closed.